শ্যামনগরে জামাত নেতার নির্দেশেই গৃহবধুর হত্যার চেষ্টা মামলা নিয়ে গড়িমসি পুলিশের
সাতক্ষীরা শ্যামনগর গত শনিবার ৯/০৩/২০২৪ আনুমানিক সকাল ১১টার সময়ে সাতক্ষীরা থেকে পিবি আই কর্মকর্তার কাছে স্বাক্ষী দেওয়ার জন্য খানপুর মোড়ে পৌঁছাতেই গৃহবধুর উপর হামলার ঘটনা ঘটে। তথ্য অনুসন্ধানে জানা যায়, শ্যামনগর উপজেলার ইসাকুড় গ্রামের হোসেন আলীর ছেলে ইউনিয়ন জামাতের সেক্রেটারী হত্যা সহ একাধিক নাশকতা মামলার আসামি শোকর আলী সহ তার সঙ্গবদ্ধ সন্ত্রাসী ক্যাডাররা পূর্ব পরিকল্পিতভাবে মৌতলা গ্রামের মৃত আহাদুল ইসলামের স্ত্রী মাহফুজা খাতুন সহ তার ছেলে বৌমার উপরে দেশীয অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে হত্যার চেষ্টা করেন।
তাদের ডাক চিৎকারে পথচারীরা সন্ত্রাসীদের হাত থেকে তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কামপ্লেক্স নিয়ে যায়। বর্তমানে কাজী আসাদুল ইসলামের স্ত্রী বৃদ্ধ মাফুজা খাতুনের অবস্থা অসংখ্যজনক তিনি সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।উল্লেখ্য মৃত আসাদুল ইসলামের ক্রয় কৃত সম্পত্তিতে তার ৫০ বছর যাবত জমিতে হ্যাচারি মাছ চাষ করে আসছে।
উক্ত সম্পত্তি কিছু অংশ জাল কাগজপদে সৃষ্টি করে দখলের পাঁয়তারা করে আসছে জামাত নেতা শোকর আলী। এরই ধারাবাহিকতায় গত ১৫ উক্ত সম্পত্তির স্বত্বাধিকারী আসলে ইসলামের ছেলে আবু সাঈদ সোহেল শোকর আলীর বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ১০৩৯/২৩ নং মামলা দায়ের করেন। পুলিশ পরদিন উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশও জারি করেন। একইভাবে আবু সাঈদ সোহেল গত ২১ মে ওই জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া জন্য ও জমিতে বিবাদীপক্ষের না যাওয়া সংক্রান্ত একটি আদেশ দেন আদালত।
শ্যামনগর উপজেলার ১ নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা,মামলাবাজ শুকুর আলী নাসকতা ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী। উল্লেখযোগ্য বেশকিছু মামলার মধ্যে, জি আর নং-২১০/১৮,জি আর নং-২২৩/১৮,জি আর নং-২৩২/১৮,জি আর নং-১৬০/১৮,জি আর নং-২০৪/১৮ সহ একাধিক মামলা তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে চলমান রয়েছে। বেদখলি জমি গুলাতে শুকুর আলী তার বোনদেরকে রাতারাতি অস্থায়ী বাস স্থান করে দিয়ে দখল নিয়ে বসে এবং প্রকৃত মালিককে ঐ জমিতে ঢুকতে দেওয়া হয় না। জমিতে ঢুকতে গেলে শুকুর আলীর বোনেরা ও তার পোষ্য ক্যাডার বাহিনীরা তেড়ে আসেন মারতে । এর পরেও তো আছে আরো হামলা মামলার ভয় । নাম প্রকাশে অনিচ্ছুক একাধি ব্যাক্তিরা এ তথ্য নিশ্চিত করেন ।
১৯২ নং দলিলের ২৪/৪/৭২ তারিখ হতে কাজী আসাদুল ইসলাম ক্রয় সূত্রে মৌজা ইছাকুড়, শ্যমনগর, জে এল নং- ৯ সাবেক ১৯৬ ও ১৯৯ নং এস এ খতিয়ানের ৫১ দাগের ১.১৭ একর সম্পত্তির মধ্যে ৮৪ শতক ক্রয় সূত্রে ভোগ দখলে আছে। ১০/৯/১৯৭৫ তারিখে ১৪.৫৫৪ নং দলিলের একই দাগ খতিয়ান থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে ১০+৮৪ = ৯৪ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে । কিন্তু শুকুর আলী এই জমি আখেরুল ইসলামের নিকট থেকে ১০/৯/৭৫ তারিখের একটি ১০৫৫ নং দলিলে এস এ ১৮৪ ও ১৪৬ খতিয়ানে ৫১ দাগে ১০ শতাংশ ও ৫২ দাগে ৫৭ শতাংশ একটি ভ্রমাত্মক দলিল হতে ২৪/৪/২৩ তারিখে ১১৪৬/২৩ একই খতিয়ানে ৫১ দাগ হতে ১০ শতাংশ ৫২ দাগ হতে ৫৭ শতকের মধ্যে ২৩ শতক মোট ৩৩ শতাংশ বেদখলি জমি জাল জালিয়াতি ও ভূয়া দলিলের মাধ্যমে ৩০/১/২৩ তারিখে সাতক্ষীরা জজ আদালতে বিষয়টি পিটিশন ০২/২৩ নং মোকদ্দমায় দাতা কাজী আখেরুল ইসলাম ও শুকুর আলী । শ্যামনগর উপজেলার এসিল্যান্ড,সাব রেজিষ্টার,রেজিষ্টা ভুরুলিয়া ভূমি অফিসের নায়েব গনদের আমলে দিয়ে দুর্নিতি দমন কমিশন (দুদক) ২০০৭ এর ১৩ (৩) বিধি মোতাবেক শুকুর আলীর বিরুদ্ধে তদন্ত ভার অর্পন করেন।
অন্যদিকে আবু সাঈদ সোহেল বলেন, পৈত্রিক ডিএস এসে সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘ ৫২ বছর ভোগ দখল করে আসছি কতিপয় জামাত নেতা শুকর আলী ভুয়া কাগজপত্র সৃষ্টি করে আদালতের আদেশ কে অমান্য করে রাতের আঁধারে তার ভূমিদস্য বাহিনী দিয়ে আমার জমি দখল নেওয়ার চেষ্টা করে, শুধু তাই নয় ৪৫ ধারা অমান্য করে আমার জমিতে একটি একটি ঘর নির্মাণ করে। আমি তাৎক্ষণিক শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কে অবগত করি তিনি সব কিছু যেনে বুঝেও সঠিক ব্যবস্থা না নিয়ে বরং জামাত নেতার পক্ষে অবস্থান নিয়েছেন।
আবু সাঈদ আরও বলেন, আমার পরিবারের উপর হামলাকারী জামাত নেতা শোকট আলীর বিরুদ্ধে গত ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পযন্ত মামলা রেকর্ড করে নি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এস আই, জাহাঙ্গীরকে নির্দেশ দেওয়া হয়েছে
মামলা রেকর্ড করতে বিলম্ব হচ্ছে এমন প্রশ্নে তিনি এড়িয়ে যেয়ে ফোন কেটে দিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন