ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৩-২০২৪ রাত ১০:৫২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

হাসপাতালের দীর্ঘদিনের ও বর্তমান বিভিন্ন সমস্যা-সংকট তুলে ধরে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কাউন্সিলর রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক  আলী, সম্পাদক আবুল কালাম আজাদ ও মো: বিপ্লব, এস আই আশরাফুল ইসলাম, ছাত্রনেতা তামিম হোসেন প্রমুখ। 

এই সাথে বক্তব্য দেন- কমিটির সদস্যসচিব ডাঃ আব্দুস সামাদ চৌধুরী ও ডাঃ মুনইম। বক্তারা তাদের বক্তব্যে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রুগীদের খাদ্যের মান, হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। ডাঃ সামাদ তার বক্তব্যে বর্তমানে হাসপাতালে মূলত ডাক্তারের ও ঔষধের সংকট নেই তবে ডাক্তারদের জন্য ও চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য রুম সংকট এবং গাইনী ডাক্তার ও অ্যাম্বুলেন্স সংকটের কথা বলেন। সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ তার বক্তব্যে পার্শ্ববর্তী হাসপাতালগুলোর তুলনায় রাণীশংকৈল হাসপাতালের সামগ্রিক অবস্থা বেশি ভালো উল্লেখ করেন। এইসাথে তিনি এ হাসপাতালের বিরাজমান সমস্যাগুলি সমাধানের জন্য তার পক্ষে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির