ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মাসব্যাপী ইফতার ক্যাম্প উদ্বোধন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১২-৩-২০২৪ রাত ১১:৩৬

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার ক্যাম্প আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১২ মার্চ পহেলা রমজান  থেকে ১১ এপ্রিল ২০২৪ পর্যন্ত এই কর্মসূচি চলবে। মঙ্গলবার ডেমরা থানা এলাকার মাতুয়াইল মেডিকেল রোড এলাকার হিউম্যান রাইটস অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম, আমান সিটি বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমানুল্লা আমান, হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান শান্তনুর খান শান্ত, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার লাইফ মেম্বার আবু তাহের মিয়াজী, জুঁইফুল ডেভলপারস লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, মাতুয়াইল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাস্টার। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া।

বলেন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি