ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা উত্তর (ডিবি) পুলিশের অভিযানে পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ১২:৪৭

ঢাকা জেলা উত্তর ( ডিবি) পুলিশের অভিযানে পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ ই মার্চ) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (বিপিএম-সেবা), (পিপিএম-বার)।  
 এ ব্যাপারে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকা জেলার  পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (বিপিএম,সেবা) পিপিএম (বার) সেবা এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ডিবি, মোবাশশিরা হাবীব খান, (পিপিএম-সেবা)  এর সরাসরি তত্ত্বাবধানে  মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ ( বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলামদের সঙ্গীয় একটি চৌকস টিম সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।গত সোমবার (১১/০৩/২০২৪ইং) তারিখে দিবাগত রাত পৌনে আটটার দিকে সাভার মডেল থানাধীন এবং সাভার পৌর সভার ৮ নং ওয়ার্ডের রাজাশন এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামি ১, মোঃ মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মেহেদী হাসান মানিকগঞ্জ জেলা সদর কৃষ্ণপুর রাজীবপুরের আব্দুল মালেক এর ছেলে। ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।ডিবি পুলিশ জানায়, উক্ত আসামি গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে সে অপরাধ সংঘটিত করার জন্য অবৈধ উদ্দেশ্যে উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, উক্ত আসামির বিরুদ্ধে ১। ঢাকা এর সাভার থানার এফআইআর নং-৪৪/২৭৭, তারিখ- ৯ মার্চ ২০১৯, জি আর নং, তারিখ ১৮ মার্চ, ২০২৩, সময় ১০, ৩০ ঘটিকা। ধারা-৪৬ (১)। সারণির ১০ (ঘ)/৩৬ (১) সারণির ১৪ (খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,২। মানিকগঞ্জ সদর থানা এফআইআর নং২৮/৩৫৫, তারিখ-৮ মে, ২০১৮, সময় দুপুর ১৪, ৩০ ঘটিকা, ধারা-১৯(১)এর ৭ (ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।এ ব্যাপারে অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই আসামীর সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে, এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ

সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ