পঞ্চগড়ে বিএডিসির নিম্নমানের বাদাম বীজ রোপনে কৃষকের সর্বনাশ
পঞ্চগড়ে কৃষি প্রণোদনার বিএডিসির নিম্নমানের বাদাম বীজ রোপন করে কৃষকের সর্বনাশ। বাদাম বীজ না গজায় জেলার ২ হাজার ২০০ জন কৃষকের লোকসান প্রায় ৫-৭ কোটি টাকা।
কৃষকরা তাদের লোকসানের ভর্তুকি দাবীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।
সম্প্রতি সরেজমিনে পঞ্চগড় সদর উপজেলার গলেহাপাড়া,বোয়ালমারী, ফুলপাড়া,শুড়িভিটা,কেচেরাপাড়া,শি তাগ্রাম, ডাঙ্গাপাড়া,সরকার পাড়া,বোদার ঝলইশালসিরি,ফকিরপাড়া,মন্ডলেরহাট মাঠ ঘুরে দেখা গেছে,কৃষি অফিসের প্রণোদনার চিনা বাদাম গজিয়েছে ২০-৩০ শতাংশ।জমিতে রোপনকৃত বাদামের লাইন খুঁড়িয়ে মাটির নিচে দেখা যায় কোনটা গোটা আছে আবার কোনটা পঁচে গেছে।
কৃষকরা জানান,বাজার থেকে কিনে আনা বাদাম জমিতে যা রোপন করেছি দুএকটা বাদে সব গজিয়েছে কিন্তু অফিসের বীজ যেখানে ভাল হওয়ার কথা সেখানে বাদাম গজিয়েছে পাঁচ হাত পর পর, একশতে ২০-৩০ টা।বাদাম বিঘায় ফলন হয় ১০-১৩ মন পর্যন্ত।অফিসের বীজে বিঘায় হবে ২-৪ মন সর্বোচ্চ।কৃষি অফিস আমাদের প্রচুর ক্ষতি করেছে।পঁচা বীজ প্রণোদনা দিয়ে কৃষকের ক্ষতি করার কি প্রয়োজন ছিল,এর দায়ভার কে নিবেন।
জেলা কৃষি অফিসের তথ্যমতে,পাঁচ উপজেলার ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও মাঝারি ধরনের কৃষককে ১ বিঘা জমির জন্য ১০ কেজি চিনা বাদাম ও ১৫ কেজি সার বিতরণ করা হয়েছে।জেলায় বাদাম রোপনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৯ হাজার হেক্টর জমি।মোট উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৪২০ মেট্রিকটন।গড় হেক্টর প্রতি উৎপাদন লক্ষমাত্রা ধরা হয় ২.৩৮ মেট্রিকটন।প্রণোদনার বাদাম বীজ রোপন প্রায় ৩০০ হেক্টর জমি।লক্ষমাত্রা অনুযায়ী ৩০০ হেক্টর জমির বাদাম উৎপাদন কম হবে প্রায় ৭০০ মেট্রিকটন।
যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি টাকার মত।যা এ বছর প্রণোদনার সরবরাহকৃত বীজ জমিতে রোপন করে লোকসান গুনতে হবে মাঠ পর্যায়ের কৃষকের।
সদর উপজেলার ফুলপাড়া এলাকার কৃষক বলরাম রায় জানান,কৃষি অফিস থেকে সরবরাহকৃত সরকারি বাদামবীজ দিয়ে যে ১৫ শতক জমি রোপণ করেছি ২০-৩০ শতাংক বীজ উঠেছে।পাশে আরো ১৫ শতক জমিতে বাজার থেকে বীজ কিনে রোপণ করা সবগুলো উঠে গেছে। তিনি আরো জানান, কৃষি অফিস থেকে সরবরাহ করা নষ্ট, কমদামী ও পচা বীজ দিয়ে আমাদেরকে সবদিকে ক্ষতি করেছে।
একই গ্রামের কৃষক মানিক চন্দ্র রায় জানান, গত বছর চাচাত ভাই অফিসের বাদাম রোপন করেছিল।বাদাম অনেক কম গজিয়েছে।আবার পরে গাছ গুলো মরে মরে যাচ্ছে।এবার আমি পেয়ে রোপন করেছি দেখছি একই অবস্থা।অনেক পাতলা গজায়ছে।
বোদার আব্দুর রহিম ও সিফাত হোসেন জানান,টাকা পয়সা নাই।এজন্য লোকজনের মাধ্যমে কৃষি অফিস থেকে ১০ কেজি চিনা বাদাম পেয়েছি। ধারদেনা করে হালচাষ ও লোক নিয়ে রোপন করেছি।এখন দেখছি যে পরিমাণ বাদাম গজায়ছে তার ফলন দিয়ে হালচাষের টাকা উঠবেনা।
কৃষি অধিদপ্তর পঞ্চগড়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো.নঈমুল হুদা সরকার জানান,বাদাম খুব কম গজিয়েছে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছি।বিষয়টি নিয়ে জেলা প্রশাসন তদন্ত কমিটি করে দিয়েছে।এদিকে আমরাও পরিদর্শন করে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে জানাবো। সরকারি নিয়ম অনুযায়ী বিএডিসির বীজ আমাদের ব্যবহার করতে হবে।বাদাম রোপনের নিয়ম এক মৌসুম থেকে তুলে পরের মৌসুমে রোপন করা।তাদের বীজ সাধারনত পুরাতন এজন্য কৃষক ক্ষতিগ্রস্ত।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
(বিএডিসি) উপ পরিচালক মো.মোজাহারুল হক জানান, বাদামের বীজ কৃষকরা যেটা লাগায় সেটা একশটার মধ্যে একশটা গজায়।আমরা যেটা দেই আগের মৌসুমের বীজ সেটা হিমাগারে সংরক্ষন ছিল।আর হিমাগার থেকে বের করে ১৫ দিনের মধ্যে রোপন করতে হবে।বরাবরে আমরা বলি নতুন বীজের সাথে পুরাতন বীজের তুলনা করা যাবে না।এটা ৭০ শতাংশ গজায়।বাদাম বীজ আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়।নিয়ম অনুযায়ী রোপন করতে হয়।
এমএসএম / এমএসএম
নবনিযুক্ত গাসিক প্রশাসক শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা
বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়
মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন
নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু
অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা
নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা
দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী
Link Copied