জবি নীলদলের নতুন কমিটি
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল ২০২৪ এর কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো.আরিফুল আবেদ।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল সদ্য সাবেক সভাপতি ড.নূরে আলম আব্দুল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক ড. মোঃ মমিন উদ্দিন এটি ঘোষণা করেন। এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীল দলের সাধারণ সভায় ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি পদে আছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড.আসমা বিনতে ইকবাল ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল্লাহ তাসফিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, প্রচার সম্পাদক ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ রানা । এছাড়াও কমিটিতে ১৫ জন শিক্ষককে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা