ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল হিসেবে আইএসডি’তে যোগ দিলেন কানাডিয়ান শিক্ষাবিদ মাইকেল পালমার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৫:৬

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল হিসেবে ড. মাইকেল পালমারকে নিয়োগ দেয়া হয়েছে। 

বৈশ্বিক শিক্ষার নেতৃস্থানীয় ভূমিকার ক্ষেত্রে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এই কানাডিয়ান শিক্ষাবিদের। তিনি তুরস্ক, ইউক্রেন, জর্জিয়া ও কানাডার বিভিন্ন স্কুলে ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) সমন্বয়কারী ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত ছিলেন। 

ড. পালমার সকল শিক্ষার্থীর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং তাদের সাফল্যের শীর্ষে নিয়ে যেতে বৈচিত্র্য ও সমতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ড. পালমার বলেন, “এ বছর আমরা স্কুলটির ২৫তম পূর্তি উদযাপন করতে যাচ্ছি। আমি আইএসডি’র শিক্ষাসহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী পরিবেশের অংশ হিসেবে কাজ করার জন্য অধীর আগ্রহে রয়েছি। পাশাপাশি, এখানে একটি সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র পরিচালক স্টিভ ক্যালেন্ড-স্কোবল বলেন, “মাইকেলের নিয়োগের মধ্য দিয়ে আমাদের স্কুল অ্যাকাডেমিক সাফল্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাগ্রহণের নতুন এক যুগে প্রবেশ করলো; একইভাবে, পূর্তির এই বছরে আমরা শিক্ষার্থীবান্ধব সাহসী কৌশল গ্রহণ করেছি।”

স্টিভ আরও যোগ করে বলেন, “বিশ্বমানের শিক্ষাপ্রদানে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে তার বিস্তৃত অভিজ্ঞতা প্রাথমিক স্তরেই ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) পাঠ্যক্রম নিশ্চিত করবে, যা প্রতিটি শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে। এতে করে বাংলাদেশের অগ্রসর এই স্কুলটি সববয়সী শিক্ষার্থীদের মাঝে আইবি পরিচিত করানোর সুযোগ পাবে।”

 

Sunny / Sunny

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড