বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে গণঅবস্থান
গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ও গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাত ১১টা থেকে ঘন্টাব্যাপি এলাকাবাসীর আয়োজনে দুই রেলস্টেশন চত্বরে পৃথক পৃথক এ গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্যরা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রংপুর বিভাগের প্রবেশদ্বার ও জেলার বৃহৎ উপজেলা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন ও জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েতের ঘোষণা দেন।
গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে বহুল প্রতিক্ষিত বুড়িমারী-ঢাকা রুটে চলাচলকারি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রাশুরুর সূচনা করেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। ট্রেনটি মঙ্গলবার ছাড়া প্রতিদিন লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করে কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা, সাদুল্লাপুরের নলডাঙ্গা ও গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। ফলে এসব এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়