ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফলের দাম আকাশচুম্বী, শুনে ফিরে যাচ্ছেন ক্রেতা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৫:৪২

ফলের দোকানে ক্রেতা আসছেন, তবে কিনছেন না। কেউ কেউ দরদাম করছেন আর কেউ কেউ দাম শুনে কিছু না বলে চলে যাচ্ছেন। রোজার দ্বিতীয় দিনে (১৩ মার্চ)শিবচরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ফলের দোকান ফাঁকা, 

ইফতারের জন্য খেজুরসহ নানা ধরনের ফল কিনতে ফলের দোকানে ভিড় দেখা গেছে ক্রেতাদের। হাতের নাগালে ফল থাকলেও ফলের দাম নাগালের বাইরে! ফলে দোকানে ভিড় থাকলেও না কিনেই ফিরে যেতে দেখা গেছে অধিকাংশ ক্রেতাদের। একই সাথে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। বুধবার (১৩ মার্চ) মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা গেছে এই চিত্র। 

ক্রেতারা জানান,'খেজুরের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। নরম কম দামের খেজুরও আজ ২ শত টাকার উপর। অন্য সময়ে যে খেজুর সাড়ে ৩ থেকে ৪ শত টাকা বিক্রি হতো, ওই খেজুরের দাম হাজার টাকা। তাও ভালো মানের খেজুর মনে হচ্ছে না। তাছাড়া অন্যান্য সকল ফলের দামই বেশি। ইফতারের জন্য ফল কিনতে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে।'

শিবচর পৌর বাজারে ঘুরে দেখা গেছে, খেজুর, মাল্টা, আঙুর আর তরমুজের দাম আকাশ ছোঁয়া। এছাড়াও হঠাৎ করেই বেড়েছে লেবুর দামও। রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় নানা রকম সব্জির দামও বেড়েছে কিছুটা। রকম ভেদে বেগুনে বেড়েছে ২০/২৩ টাকা বেশি। 

সবজি বিক্রেতারা জানান,'সবজির দাম খুব একটা বাড়েনি। তবে বেগুনের দাম কিছুটা বেড়েছে। রমজানে ইফতারে বেগুনির চাহিদা থাকায় বাজারে বেগুনের দাম একটু বেড়েছে। এছাড়া লেবুর দামও বেশি। এক হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত।'

ঔষধ দোকানী সুমন মোল্লা নামে এক ক্রেতা বলেন,'তরমুজের কেজি ৮০ টাকা করে। আর খেজুর তো কেনাই যাচ্ছে না। নিন্মমানের খেজুরের দাও চড়া। আগে ৪/৫ শত টাকায় যে খেজুর কিনতাম, আজ বাজারে ১২ শত টাকা কেজি বিক্রি হচ্ছে। খেজুর না কিনেই ফিরতে হয়েছে।'

নাহিদ নামের এক ক্রেতা বলেন,'ইফতার সব সময় খেজুর খাই। এক পিচ করে হলেও ইফতারে খেজর থাকে। এ বছর দাম অনেক বেশি। 
৬৫০ টাকা দিয়ে আধা কেজি খেজুর কিনেছি মাত্র।'

ক্রেতারা আরও জানান,'রমজানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুরই দাম বেড়েছে। তবে ইফতার সামগ্রীর মধ্যে ফলের দাম অনেক বেশি। ইফতারে ছোলা, চপ, পিঁয়াজুর পাশাপাশি আপেল, মাল্টা, কমলা, আঙুরসহ নানা রকম ফল থাকতো আগে। এ বছর অনেক কিছুই বাদ যাচ্ছে। খেজুর তো কেনাই যাচ্ছে না। বাজারে ফলের দোকানে কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হচ্ছে।'

এদিকে দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে বলে জানান ফল বিক্রেতারা। বলেন,'ফলের দোকানে ক্রেতারা ভিড় করলেও বিক্রি কম। দাম বেশি থাকায় এক কেজির পরিবর্তে আধা কেজি, অনেকে আড়াইশ গ্রাম করে ফল কিনছেন। অনেকে না কিনেই ফিরে যাচ্ছেন।'

এদিকে রমজানের কয়েক দিন পার হলেই হয়তো দাম কিছুটা কমবে এমন আশায় বুধবার অনেক ক্রেতাকেই খেজুরসহ অন্যান্য ফল না কিনেই ফিরে যেতে দেখা গেছে। ক্রেতাদের আশা, দাম সহনীয় পর্যায়ে আসুক। তা না হলে এবারের ইফতারে বাহারি আয়োজন থেকে বাদ পড়বে অনেক কিছুই।

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ