ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণে প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল প্রেমিকের মরদেহ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ৪:৩৪

কুমিল্লার সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। আটক রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই মহিবুর রহমান বলেন, আমার ভাই টিপু সুলতান পাইপ ফিটিং মিস্ত্রি। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়া সম্পর্ক চলছিল। শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ চাচাতো বোন আঁখির সঙ্গে ফোনে কথা হয় টিপুর। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, সন্ধ্যার পর আমরা জানতে পারি রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

এসআই দিলিপ কুমার মজুমদার বলেন, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায়, তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪