ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

খন্দকার নাসিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় বাগাট স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ৩:৫৪

গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ—সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ওই অনুষ্ঠানে মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকা বাইজ অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সেই ছবি নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করে যে দুই চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছে। সেই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদে বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন করেছেন ৩  ফেব্রুয়ারি ২০২৫  বাগাট বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু শিমুল ব্যানাজী বলেন গত ১৯/১০ /২৪ তারিখে মধুখালী উপজেলাধীন নওপাড়া ইউনিয়নের সামাজিক অনুষ্ঠানের নৌকা বাইচের ছবি ছড়িয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ। মূলত ওই অনুষ্ঠানে কোন যোগদানের ঘটনা ঘটেনি। ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সময়ের জনপ্রিয় নেতা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি স্বার্থনাসী মহল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিগত দিনের একটি সামাজিক অনুষ্ঠানের ছবিকে কেন্দ্র করে কাল্পনিক গল্প সাজিয়ে হীন রাজনীতির ফায়দা হাসিলের উদ্দেশ্যে চালিয়ে যাচ্ছে। যাহা গভীর পরিতাপের বিষয় মূলত বিষয় হল দলীয় শৃঙ্খলা পরিবর্তিত কোন সিদ্ধান্ত লঙ্ঘন করা হয়নি , কারণ অনুষ্ঠানটি ছিল মূলত নৌকা বাইশ প্রতিযোগিতা যোগদান অনুষ্ঠান নয়। সেখানে আপমর সকল শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। ভবিষ্যতে খবর প্রকাশের ক্ষেত্রে জাতীয় দৈনিক অন্যান্য ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া দায়িত্বের সাথে বস্তুনিস্ট ¡ সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মিনার, বাগাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুর রহমান, রইচ শেখ, মোঃ ইব্রাহিম , মোঃ কাদের মোল্লা, আজাদ শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল, সিরাজ, তাহিন সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা