দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করার অভিযোগে রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী রেশমা বেগম। সোমবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোক্তভোগী রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে এবং ঘাঘর বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পরে রুবেল সরদারের অন্য নারীদের সঙ্গে পরকিয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। তিনি তিন মাস আগে এক নারীকে বিয়ে করেন। ক্ষোভে রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্য ডায়গনস্টিক সেন্টার, ধানমন্ডি শাখায় পাঠানো হয়।
রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শোনে আমিসহ বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌঁড়ে পালিয়ে যায়। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি।
এ ব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের দুটি সন্তান থাকার পরও তিন মাস আগে রুবেল এক নারীকে বিয়ে করে অন্যস্থানে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা ঘটনাটি ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস