ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৬:৪২

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ এবং বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, 'পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। শুধু সার্টিফিকেট অর্জনই শিক্ষা নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
তিনি আরও বলেন, 'একজন মানুষের সব শেষ হয়ে গেলেও জ্ঞান কখনো শেষ হয় না। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।'

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, অভিভাবক হুমায়ুন রশীদ রাজু (পুলিশ), দাউদ নবী (পুলিশ), রিপন হোসেন ও লাকি আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠ-এর প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন-এর প্রতিনিধি জামাল হোসেন এবং দৈনিক সংবাদ প্রতিদিন-এর প্রতিনিধি ইমরান হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (গভ. রেজি. নং-এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, 'আমরা শুধু গতানুগতিক শিক্ষায় সীমাবদ্ধ নই। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।'
তিনি জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় শতভাগ পাশ ও জিপিএ-৫ অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস

আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা

বড়লেখায় মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জের দুই যুবক নিহতের খবর, লাশ ফেরতের দাবি

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু