ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৬:৫৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। 
২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, বিএডিসি রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহায়মেনু, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী প্রান্তিক কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাইব্রিড বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ