ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি সুটার সুমন গ্রেপ্তার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৬:৫
যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. ওয়াহিদুজ্জামান সুমন ওরফে সুটার সুমনকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত সুমন উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের মো. হারুন মোল্যার ছেলে। 
অভয়নগর থানা সূত্র জানায়, খুনসহ ডাকাতি, দস্যুতা ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওয়াহিদুজ্জামান সুমন ওরফে সুটার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাত উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের ফকিরবাড়ি মোড় নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধ ৫টি গ্রেপ্তারী পরোয়ানা, যথাক্রমে জিআর নং- ৯০/২১, জিআর নং- ১৩২/২১, জিআর নং- ৩২৩/১৯, জিআর নং- ৮৮/২১, জিআর নং- ১২১/২১ মূলতবী আছে। এছাড়া সে বীর মুক্তিযোদ্ধা ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। 
এ ব্যাপার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পালিয়ে থাকা হত্যাসহ একাধিক মামলার আসামি মো. ওয়াহিদুজ্জামান সুমন ওরফে সুটার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ধরণর চিহ্নিত অপরাধি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা

কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়

ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট

মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ