ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চুরি মামলার আসামী হাসান চৌধুরী গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ১২:২৫

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকা থেকে ০১ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।বুধবার (১৩ মার্চ ২০২৪ইং তারিখ) বিকালে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নং সেক্টর পার্ক এর ০২ নং গেটের সামনে থেকে আসামী এইচ. এম. এ হাসান চৌধুরী প্রঃ রিপন (২৮) কে গ্রেফতার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। 

সূত্রে জানা যায়,  চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার রোড গোলাম রাসূল মার্কেট ৩য় তলাস্থ জে.এস ক্রোকারীজ এর স্বত্ত্বাধিকারী জসীমউদ্দিন গত ইং-০৬/০৩/২৪ তারিখ রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। পরবর্তীতে ০৭/০৩/২৪ তারিখ সকালের দিকে দোকানে এসে দোকানের শাটার বাঁকানো অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক দোকানের ক্যাশ বাক্সের ড্রায়ার চেক করে দেখে ক্যাশ বক্সে নগদ-১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা নাই এবং দোকানের সিসি টিভি ফুটেজ চেক করে, এইচ. এম. এ হাসান চৌধুরী প্রঃ রিপন (২৮) তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় শটার বাঁকা করে দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার সিএমপির কোতোয়ালী থানায় চুরি মামলা রুজু হয় যা সিএমপি, চট্টগ্রাম এর কোতোয়ালী থানার মামলা নং-১৯/১১৪, তারিখঃ-১১/০৩/২৪ ইং, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০। পরবর্তীতে  উত্তরা পূর্ব থানাধীন এলাকায় আসামীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১ এর কাছে আসামী গ্রেফতারের সহযোগীতা কামনা করলে র‌্যাব-১ বিষয়টি আমলে নিয়ে আসামীকে গ্রেফতারের ছায়াতদন্ত শুরু করে।এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে   এইচ. এম. এ হাসান চৌধুরী প্রঃ রিপন (২৮)কে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে উক্ত নগদ অর্থ চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে