শালিখায় জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ নাসির উদ্দিন অফিসার্স ইনচার্জ শালিখা থানা, এ্যাড. শ্যামল কুমার দে সভাপতি উপজেলা আওয়ামী লীগ, ইমদাদুল ইসলাম প্রিন্সিপাল আড়পাড়া মহিলা কলেজ, সোয়াইব মোহাম্মাদ উপজেলা প্রকৌশলী, কাজী সফিউল আলম মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মতিউর রহমান উপজেলা নির্বাচন অফিসার, মোঃ আবু বক্কর মাস্টার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, নাসিমা খাতুন সমাজসেবা অফিসার, মোঃ আরজ আলী বিশ্বাস ইউপি চেয়ারম্যান আড়পাড়া, সিরাজউদ্দিন মন্ডল ইউপি চেয়ারম্যান তালখড়ি,আব্দুল হালিম মোল্লা ইউপি চেয়ারম্যান গঙ্গারামপুর, সাংবাদিক সাইফুল ইসলাম, নোয়াব আলী প্রমূখ।
সভায় ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন