ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীর মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ৪:১

মানিকগঞ্জে এসএসসি পরিক্ষা দিতে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী একটি ট্রাকচাপায় কাউসার হোসেন (১৬) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত কাউসার হোসেন জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

জানা যায়, চলতি বছরের এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করে কাউসার হোসেন। বৃহস্পতিবার ছিল তার কৃষি ব্যবহারিক পরীক্ষা। তাই সে পরিক্ষা দেওয়া জন্য সকালে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ী থেকে বের হয়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় ঢাকামুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা