গাইবান্ধায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।গ্রেফতাররা লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী এলাকর আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আলমগীর হোসেন বুল্লা (২৭) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া এলাকর মৃত আদিল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওইসব ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল জব্দসহ আলমগীর হোসেন বুল্লা ও নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স¦ীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়