ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

অভয়নগরে পাট প্রণোদনা কর্মসূচির উদ্বোধণ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৫:২০

পাট একটি অর্থকরী ফসল। সেই ফসলের অনেক চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। দেশ থেকে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তাই দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে। পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে কৃষককে সহযোগিতা করতে হবে।  
যশোরের অভয়নগরে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় সম্পদের উপর নির্ভর হতে আহবান করেছেন। সেই আহবানে সাঁড়া দিয়ে আমাদের কৃষক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। তাই পাট শিল্পের ব্যবহার সর্বত্র ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।
অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে পাট বীজ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক ভাইয়েরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এবার নওয়াপাড়া পৌর এলাকার ২০ জন ও ইউনিয়ন পর্যায়ের ১৮০জনকে এক কেজি পরিমান পাট বীজ দেওয়া হবে।
এর আগে একই সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।    

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ