ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৫:৪৩

নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে অর্থ লেনদেনের মাধ্যমে গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে পাঘা বছির উদ্দীন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে। অবৈধভাবে অর্থ লেনদেনের মাধ্যমে এ নিয়োগ বাণিজ্যে বন্ধের দাবীতে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মিরাজুল ইসলাম ও প্রার্থী মোঃ আবু সাইদ নেফাউর পৃথকভাবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গত ৮ নভেম্বর তারিখে একটি দৈনিক পত্রিকায় গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেন। সে মোতাবেক উক্ত পদে নিয়োগের জন্য বিভিন্ন এলাকা থেকে ১২ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু নিয়োগ বোর্ড গঠনের আগে পরীক্ষার্থীরা জানতে পারেন যে, সুপারিনটেনডেন্ট মোঃ জালাল উদ্দিন, সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পরিচালনা কমিটির দু’একজন সদস্যের সাথে যোগসাজস করে অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সভাপতির নিকট আত্নীয় মোছাঃ উম্মেহানীকে নিয়োগ দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করলে গত ৫ জানুয়ারি কর্তৃপক্ষ সেদিনের নিয়োগ বোর্ড বাতিল করে। পরবর্তীতে একই কায়দায় মোছাঃ উম্মেহানীকেই নিয়োগ দেয়ার পাঁয়তারায় ১৬ মার্চ লোক দেখানো নিয়োগ বোর্ডের তারিখ নির্ধারণ করেছেন বলেও তারা অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে জানতে মাদ্রাসার সুপার মো. জালাল উদ্দীন ও সভাপতি মো. সিরাজুল ইসলামের মোবাইলে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, নিয়োগে অনিয়নের অভিযোগ ওঠায় এর আগেও একবার সেখানকার নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের পরিবেশ থাকলে তবেই নিয়োগ বোর্ড সম্পুর্ণ হবে এবং কারো আত্নীয়-স্বজন দেখে নয়, যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, তিনি এলাকার বাইরে থাকায় অভিযোগটি দেখার সুযোগ হয়নি তবে ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। কিন্তু নিয়োগ দেন ম্যানেজিং কমিটি। এছাড়াও মাদ্রাসা বোর্ড পৃথক হওয়ায় ঢাকা থেকেই প্রতিনিধি আসেন। এরপরও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়