ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় চাঁদা না পেয়ে পরিকল্পিত হামলা, আহত-১২


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ২:২৩

উখিয়ায় রুমখা হিন্দুপাড়া এলাকায় শ্মশান ঘাট সংস্কারের কাজে চাঁদা না পেয়ে  দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহা আলমসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মনি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।সুত্রে জানায়, হিন্দুপাড়ার শ্মশান সংস্কারের কাজে মোটা অংকের টাকা চাদাঁ দাবি করেন স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন।

অধ্যক্ষ শাহা আলম তার দাবিকৃত চাঁদার টাকা দিতে বাধা প্রদান করলে স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিনসহ তার সাঙ্গ-পাঙ্গরা পরিকল্পিতভাবে অধ্যক্ষ শাহা আলমের উপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।  এতে গুরুতর আহত হয় নুরুল আলম (৪৭), সৈয়াদ হোসেন( ৪৬), সোরত আলম, (৫৫) নুরুল আলম (৭০) জাগির হোসাইন (৫৫) মোস্তফা শাকিল (২৬), শাহ মোহাম্মদ তারেক আজিজ (২৬), ফরিদ আলম (৪৭), শফিক আলম (২৫) শাহ জালাল মান্না (২৯)।

এ ঘটনার বর্ণনা দিয়ে অধ্যক্ষ শাহ আলম জানান, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ০৯ ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন সরকারি বেসরকারি প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ থেকে মোটা অংকের টাকা চাঁদা নেন। তার এসব চাদাঁবাজি থেকে শ্মশান ও কবরস্থানের কাজে পর্যন্ত বাদ যাচ্ছে না।

চেয়ারম্যান ইমরুল কায়েসের  নির্দেশে রফিক মেম্বার তার একটি লাঠিয়াল বাহিনী সৃষ্টি করে এলাকায় এসব চাঁদাবাজি করে থাকে। তার এসব কর্মকান্ড চলচে দীর্ঘদিন ধরে। সর্বশেষ আজ শ্মশানে দান করা আমাদের খতিয়ানী জায়গায় উন্নয়নের চলমান কাজে চাঁদা দাবি করলে আমি বাধা প্রদান করাতে রফিক মেম্বারসহ তার সাঙ্গ- পাঙ্গরা ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের উপর দা,লাঠি,লোহার রড নিয়ে হামলা চালিয়ে অনেককে গুরতর জখম করেছে। বর্তমানে সবাই হসপিটালে ভর্তি রয়েছে। দু-একজনের অবস্থা আশংকাজনক। 

তিনি আরো জানান,আমি এ ঘটনার নিরপেক্ষ সুস্থ বিচার দাবি করছি প্রশাসনসহ সর্বস্তরের কাছে। এদিকে আহত মোস্তফা শাকিল জানান, রফিক মেম্বারের দাবিকৃত ২০ হাজার টাকার মধ্যে আজ ১০ হাজার টাকা দেওয়ার জন্য এলাকার এক ব্যাক্তি জিম্মা নিয়েছেন। তার দাবিকৃত চাদাঁর টাকা দিতে দেরি হওয়াতে এ ঘটনা ঘটিয়েছে। 

অভিযুক্ত ইউপি সদস্য রফিক উদ্দিনের সাথে মুঠোফোনে একাধিকার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, হলদিয়াপালংয়ের বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েসের নির্দেশেই মূলত এসব ঘটনা হচ্ছে। রফিক মেম্বার নিয়মিত মাদক সেবন করে তাকে যে যেটা বলে সেটা নিয়া এলাকায় উশৃঙ্গল সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন জানান, ঘটনাটি তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা