ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শালিখায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ২:৫৩

" স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" এই প্রতিপদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় মাগুরা'র শালিখা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১৫ই মার্চ) সকাল ১০ টায় শালিখা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদর আড়পাড়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সামনে দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন তথ্য মূলক বক্তব্য প্রদান করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া  সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক খাইরুল আল, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমান, সাংবাদিক নওয়াব আলী, সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এ সময় বক্তারা রমজান মাসের সকল প্রকার নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এছাড়া খাদ্য ভেজালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলেও অভিমত ব্যক্ত করা। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ