ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কেরাণীগঞ্জ মডেল থানার অভিযানে গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ৩:৪

কেরানিগন্জ মডেল থানা পুলিশের অভিযানে ৬১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত কেরানিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। 
বৃহস্পতিবার (১৪ ই মার্চ) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (বিপিএম-সেবা পিপিএম-বার),  এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল এর ব্যাপারে নির্দেশনা দিলে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ শুরু থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর (বিপিএম) কেরাণীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর সার্বিক সহযোগীতায় পুলিশ পরিদর্শক (নিঃ) শহিদুল ইসলাম, এসআই (নিঃ) শাহ আলম এর সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল বড় আকারের মাদক উদ্ধারের লক্ষে  কাজ শুরু করে। 

এরই ধারাবাহিকতায়  গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, কেরাণীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর এলাকার বৌনাকান্দি গ্রামে জনৈক কবির হোসেনের বাড়ীতে মাদকের বড় চালান স্থানীয়ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ছোট ছোট ভাগ করতেছে। উক্ত মাদক উদ্ধারের লক্ষ্যে জনাব শাহাবু্দ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) শহিদুল ইসলাম এর উপস্থিতিতে এসআই (নিঃ) শাহ-আলম ঘটনাস্থলে হাজির হলে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ১। মোঃ কবির হোসেন (৫৫) পিতা-মৃত আঃ হান্নান ওরফে সুরুজ, সাং-বৌনাকান্দি, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা -কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং কৌশলে ০২ জন আসামী পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী কবির হোসেন এর বসতবাড়ীর দক্ষিণ ভিটির উত্তর দরজায় টিনের ছাপড়া ঘরের মেঝেতে রাখা প্লাষ্টিকের বস্তা খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো মোট ১৫ বান্ডেল গাঁজা, যার প্রতিটি বান্ডেলের ওজন ৪ কেজি ১০০ গ্রাম, সর্বমোট ওজন ৬১ কেজি, ৫০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১৮,৪৫,০০০/- টাকা) জনসম্মুখে আসামী কবির হোসেন এর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীর সাথে পলাতক আসামী ২। রেখা আক্তার ও ৩। মোঃ জাকির সহ মাদকের বড় চালান এনে ছোট ছোট ভাগ করে বিক্রি করে। পরবর্তীতে এ ঘটনায় এসআই (নিঃ) শাহ-আলম বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ২০, তাং- ১৪/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯ (গ)/৪১ রুজু করেন। গেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তথ্যসুত্রে জানা যায় আসামীরা কুমিল্লা থেকে মাদক এনে ঢাকা, কেরাণীগঞ্জ ও মানিকগঞ্জ এর বিভিন্ন জায়গায় মাদকের বড় বড় চালান সরবারহ করে থাকে। এই বিষয়ে মডেল থানার পক্ষ থেকে জানান মামলার তদন্ত অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ