গাইবান্ধায় অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩
অবৈধ দেশীয় তৈরি এক নলা ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ তিন জনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ।
গ্রেফতাররা উপজেলার হলেন, ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকার মৃত নুরনবীর পুত্র আসাদুজ্জামান হিরু (৫৫), একই এলাকার মৃত কছিম উদ্দিনের পুত্র খোকা মিয়া (৬০) ও দারিয়াপুর এলাকার মৃত আসমত ব্যাপারীর পুত্র মোজাম্মেল হক (৫২)।
শুক্রবার বেলা ১২ টায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকা থেকে অস্ত্র ও ওইসব গুলিসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার নির্মানাধীন একটি বিল্ডিং এর কক্ষের বালুর নিচে লুকানো কালো রংয়ের একটি দেশীয় তৈরী এক নলা বিশিষ্ট ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ ঘটনার মূল আসামী আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হিরুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামী মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার কামাল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী মোজাম্মেল হক ও খোকা মিয়া ঘটনার মূল আসামী আসাদুজ্জামান হিরুর সহযোগী বলে জানতে পেরেছি। এদরে মধ্যে আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধ্যে ২টি চুরি ও চাঁদাবাজীসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রেস বিফ্রিংএ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান সরকারসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়