ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাবির ভর্তি পরীক্ষায় 'কম নম্বর' দেয়ার অভিযোগ, যা বলছে কর্তৃপক্ষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ৩:৩১
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কম নম্বর দেয়ার অভিযোগ তুলেছেন 'এ' ইউনিটের ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা দেখা গেছে। তবে প্রশাসন বলছে, মূল্যায়ণে কোন ত্রুটি ছিল না। 
 
ভর্তিচ্ছুদের অভিযোগ, পরীক্ষার পর তারা বিভিন্ন বই থেকে প্রশ্নোত্তর খুঁজে বের করেছেন। কিন্তু প্রকাশিত ফলাফলে তারা প্রত্যাশিত নম্বর পাননি। এমনকি একই শিফটে পরীক্ষা দেয়া অন্য সহপাঠীদের সঙ্গেও উত্তর মিলিয়ে দেখেছেন কিন্তু একই উত্তর করে ১০-১৫ নম্বর পার্থক্য হয়েছে। যা অপ্রত্যাশিত অ্যাখ্যা দিয়ে ফল পুনঃমূল্যায়ণের দাবি জানান তারা। 
 
প্রথমবার পরীক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে ভর্তি হয়েছেন শরিফুল ইসলাম। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, আমার ৫৮.৭৫ নম্বর আসার কথা। এটা বহুভাবে মিলিয়ে দেখেছি। এর কম আসার সম্ভাবনা নেই। কিন্তু আমি পেয়েছি ৪৬.৫। যা খুবই অপ্রত্যাশিত। 
 
খুলনা থেকে ভর্তিচ্ছু সাদিয়া আক্তার বর্ষা বলেন, প্রশ্নের উত্তর মিলিয়ে দেখেছি। আমার ৭৮ নম্বর আসে কিন্তু পেয়েছি ৬৩ নম্বর। আমার মনে হয়, প্রতি প্রশ্নের মান ১ ধরে আমার ওএমআর মূল্যায়ণ করা হয়েছে। তাছাড়া এমনটা হওয়ার কথা নয়।
 
জানতে চাইলে 'এ' ইউনিটের সমন্বয়ক একরাম উল্যাহ বলেন, যথাযথ সতর্কতার সঙ্গেই অন্তত ৩০ বারের অধিক যাচাই করে সকল পরীক্ষার্থীর ওএমআর শিট মূল্যায়ণ করা হয়েছে। এতে ভুল হওয়ার কথা নয়। তবে প্রকাশিত ফলাফল নিয়ে কারো সংশয় থাকলে লিখিত অভিযোগ জমা দিলে তাদের ওএমআর শিট পুনরায় যাচাই করা হবে। তবে প্রকাশিত ফলাফলে কোন বৈষম্য করা হয়নি।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা