ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ভাতা বন্ধের খোঁজ নিতে গিয়ে জানলেন তিনি মারা গেছেন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ৪:৩২
পূর্বধলা নেত্রকোণা উপজেলা সমাজসেবা অফিসে জীবিত বিধবাকে মৃত দেখিয়ে তার নামে চালু থাকা বিধবা ভাতা বাতিল করার অভিযোগ পাওয়া গেছে। পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের উকুয়াকান্দা গ্রামের মৃত মামুদ আলীর স্ত্রী খাদিজা আক্তার ২০১৯ সালে যাচাইবাছাই শেষে বিধবা ভাতার কার্ড পান।
 
ইতোপূর্বে ব্যাংক ও পরে মোবাইল ব্যাংকের মাধ্যমে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত টাকা উত্তোলন করেছেন। এই ভাতার টাকায় তিনি নিজের ব্যয় বহন করতেন। গত বছরের মার্চ মাসের পর থেকে তিনি ভাতা পাচ্ছিলেন না। ঘটনাটি জানতে তিনি সমাজসেবা অফিসে খবর নিতে গেলে তাঁকে জানানো হয়, ‘আপনি তো মারা গেছেন’। তাই ভাতা বন্ধ হয়ে গেছে।
 
দর্পন টিম খোঁজ নিতে সমাজ সেবা অফিসে গেলে সদর ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজ কর্মী জানান, তিনি এ দায়িত্বে নতুন এসেছেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
 
এ বিষয়টি সম্পর্কে জানতে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
 
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান জানান, হয়রানির বিষয়ে প্রতিকার চেয়ে খাদিজা আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। সমাজসেবা বিভাগকে সংশোধনের জন্য পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়