শালিখায় নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাড়িতে ফিরলেন বৃদ্ধ ও তার পরিবার
মাগুরার শালিখায় উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সহযোগিতায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস (৮০) এক বছর পর নিজ বাড়িতে পুনরায় বসসাসের সুযোগ পেলেন। গতকাল দুপুর ১২টার দিকে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন ও সিংড়া ফাড়ির আইসি এসআই মুনসুর আলীকে সাথে নিয়ে হাজির হন বীরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ীতে। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে সকলের কথা শুনে বৃদ্ধ ও তার স্ত্রীকে সেখানে তার নিজগৃহে বসবাসের ব্যবস্থা করে দেন। এবং তাদেরকে বসবাস করতে কোন প্রকার বিঘ্ন সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দেন।
উল্লেখ্য বীরেন্দ্র নাথের দুই পুত্র বিধান বিশ্বাস(বড়) ও বিনয় বিশ্বাস(ছোট-মৃত)।বড় পুত্রের একমাত্র পুত্র বিবেক বিশ্বাসকে ৬ একর জমির বিনয়ের ছোট বউ এর একমাত্র পুত্র বন্ধন বিশ্বাসকে ৬একর ও নিজ স্ত্রী কে দেড় একর জমি লিখেদেন বীরেন্দ্র নাথ। বিনয়ের বড় বউএর একমাত্র পুত্র তার মাকে নিয়ে মাগুরা থাকার কারনে দাদুর জমিথেকে বঞ্চিত হন।
কিন্তু বিনয় বিশ্বাস সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর হিন্দু রীতিতে বাবার সৎকার করার জন্য গ্রামের লোকজন তার পুত্র রেলিন বিশ্বাসকে নিয়ে আসেন।এ সময় স্থানীয় মাতব্বর ও ঐ পরিবার নানা সড়যন্ত্রে জড়িয়েপড়ে যার ফলে একসময় বীরেন্দ্র নাথ ও তার স্ত্রী বাড়ী ছেড়ে মেয়ের বাড়ী বসবাস শুরু করেন।এ ঘটনার একবছর পরে শালিখার ইউএনও এবং ওসির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন