সন্দ্বীপে রক্তযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাজী এস.এ ফাউন্ডেশনের সহযোগিতায় সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের উদ্যোগে রক্তযোদ্ধাদের সন্মানে চট্টগ্রামের সন্দ্বীপে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ ২০২৪ শুক্রবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের পশ্চিম পাশে এস.এ সুপার মার্কেটে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হারামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মোঃ রহিম উল্যা,কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন, বিশিষ্ট সাংবাদিক সালেহ নোমান, ইলিয়াস কামাল বাবু,সাইফুল ইসলাম ইনসাফ,মহিউদ্দীন শাহজাহান,সুফিয়ান মানিক, বাদল রায় স্বাধীন,ইলিয়াস সুমন,রিয়াদুল মামুন সোহাগ,পৌর কাউন্সিলর আবু তাহের, মোক্তাদের মাওলা ফয়সাল।অনুষ্ঠানের মুল পৃষ্ঠপোষক ব্লাড ডোনার ফোরামের উপদেষ্টা, হাজী এস এ ফাউন্ডেশনের পরিচালক ও সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ওমর ফয়সাল।
এছাড়াও ফোরামের সকল নেতৃবৃন্দ, রক্তযোদ্ধা সহ প্রায় তিন শতাধিক লোক এই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতার পুর্ববর্তী হামদ, নাত, গজল পরিবেশন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া পরিচালনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন মুমুর্ষ, প্রসূতি ও বিভিন্ন জটিল ও কঠিন রোগীদের রক্তের প্রয়োজন হলে এই সংগঠনের রক্ত যোদ্ধারা মুহুর্তে রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত প্রদানের জন্য জাত, পরিচয় ভুলে রক্ত দিতে ছুটে যায়।
এছাড়াও তারা সন্দ্বীপের সম-সাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন, সংগ্রাম ও বিভিন্ন মানবিক সহায়তা করে থাকে। বিশেষ করে ফোরামের উপদেষ্টা সাংবাদিক ওমর ফয়সাল অনেক গরীব ও দুঃস্থ মানুষকে গৃহনির্মান, জায়গা প্রদান সহ প্রচুর মানবিক সহায়তা প্রদান করে। যা বর্তমান সমাজে খুবই বিরল। আমরা ব্লাড ডোনার ফোরামের সকল নেতৃবৃন্দ সহ সকল রক্তযোদ্ধাদের জন্য মহান স্রষ্টার দরবারে দোয়া প্রার্থনা করছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন