সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স স্টাফ কোয়ার্টারে দূধর্ষ চুরি
দিন-দুপুরে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্স স্টাফ কোয়াটারে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে । ১০ ভরি স্বর্ণালংকার, নগদ বিশ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যায় চোর চক্র।
নীজের বাসায় চুরির অভিযোগ এনে স্বপ্না রানী (৫৩) নামের এক নারী সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ করেন। ভিকটিম নারী বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)দপ্তর সীতাকুণ্ডে কর্মরত অফিস সহকারী। তিনি উপজেলা কমপ্লেক্স স্টাফ কোয়ার্টার করোতোয়া ভবনের ২য় তলায় পশ্চিম পাশে থাকেন। মঙ্গলবার(১২ মার্চ) সকাল ১০ টার সময় ছোট ছেলে দেবরাজ বর (১৪) কে ঘরে রেখে স্বামী ও বড় ছেলেসহ নীজ কর্মস্থলে চলে যান । ঘরে তালা দিয়ে খেলতে যায় ছোট ছেলে দেবরাজ। ঘন্টাখানেক পর ফিরে এসে দরজার তালা কাটা দেখে মা কে খবর দেন। দুইজন সহকর্মী নিয়ে স্বপ্না রানি এসে দেখেন দরজার তালা কাটা ও জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। বেডরুমে গিয়ে দেখেন আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা ও Walton rx7 mini অ্যান্ড্রোয়েড মোবাইলটিও ফোন নেই । এবিষয়ে তিনি ১৪ মার্চ সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ করলে । পুলিশ এসে সিসিটিভির ফুটেজ সহ কিছু আলমত সংগ্রহ করেন। তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার সাব-ইন্সপেক্টর(এসআই) রাজীব চন্দ্র পোদ্দার সকালের সময় কে বলেন,চুরির ঘটনায় জড়িতদের আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। সীতাকুণ্ড সহ পার্শ্ববর্তী উপজেলায় সন্দেহজনক ব্যক্তিদের টার্গেট করে সিসিটিভির ফুটেজ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অবহৃত আছে।
এই ঘটনার পর শুক্রবার (১৫ মার্চ) মধ্যরাতে উপজেলার সামনে অবস্থিত পান্না হোটেলে আরেকটি চুরির ঘটনা ঘটে। হোটেলের মালিক শাহ-আলম (ফকির) জানান , মধ্যরাতে পিছন দিয়ে টিনের বেড়া কেটে নগদ ৫ হাজার টাকা ও দোকানের ব্যবহারের কিছু জিনিসপত্র নিয়ে যায়। ২০২২ সালে সেই 'করতোয়া' ভবন থেকে তিনটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। তৎকালীন উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা সৌরভ পাল মিঠুর, প্রাণী সম্পদ মাঠ সহকারী ফরিদ উদ্দীন ও বিআরডিবি অফিসের চিনময় বড়ুয়াসহ তিনজনের মোটরসাইকেল রাতে আধাঁরে গ্রিলের তালা ভেঙ্গে নিয়ে যায় ।এর প্রায় ৬ মাস পর পার্শ্ববর্তী 'কপোতাক্ষ' ভবনের ২য়তলায় পশ্চিম পাশে দিন-দুপুরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে কর্মরত মাঠ সহকারী মমতাজ বেগমের বাসায়ও একি কায়দায় চুরি ঘটনা ঘটে । এসময় ৩ ভরি স্বর্ণঅলংকার ও ক্যাশ ৫০ হাজার টাকা নিয়ে যায় । পরবর্তীতে চুরি হওয়া এসব অলংকার, নগদ টাকা ও মোটরসাইকেল কিছুই উদ্ধার হয়নি।
একেরপর-এক এমন অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনায় স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েছে। দিনের বেলায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে কম বের হন । ফাঁকা বাসা রেখে কোথাও যাওয়াটা নিরাপদ মনে করছেনা। কিছুদিন পরপর এমন চুরি কান্ডে রীতিমত আতঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, উপজেলা কমপ্লেক্স সংরক্ষিত এলাকা যেখানে ৩৫ টি সিসি ক্যামেরায় আওতাভুক্তর, এর পরও এমন চুরির ঘটনা দু:খজনক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম সকালের সময় কে বলেন, রাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও দিনের বেলায় সবাই ব্যাস্ত থাকার সুযোগ নিয়ে চোরচক্র এমনটা ঘটিয়েছে। সবাইকে আরো সচেতন হতে হবে। এই ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে বের করার চেষ্টা করছে ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান