ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীর কাঁচামরিচ প্রতিদিন চাহিদা পূরণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৫:৬

ফরিদপুরের মধুখালী উপজেলার হাট-বাজারে গত তিন দিনের ব্যবধানে প্রতি মণ মরিচের পাইকারি দাম ২ হাজার টাকা থেকে বেড়ে প্রতি মণ মরিচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এতে মরিচের পাইকারি দাম প্রতি কেজি ১২০ টাকা। বাজারে এ মরিচ খুচরা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ দরে। অতিবৃষ্টির ফলে এ এলাকার মরিচ পানিতে ডুবে ক্ষতি ও এবং অনেক এলাকার মরিচ শেষ হওয়ার কারণে হঠাৎ মরিচের সরবরাহ কমে যায়। চাহিদার তুলনা মরিচ সরবরাহ কম হওয়ায় দাম বৃদ্ধি পায়।

মধুখালী উপজেলার হাটবাজার থেকে প্রতিদিন ঢাকা, খুলনা ও বরিশালসহ বেশ কয়েকটি এলাকার ব্য‍াপারীরা মরিচ সরবরাহ করেন। মধুখালীতে ৯ আগস্ট সোমবার হাটে প্রতিমণ মরিচ পাইকারি ২ হাজার টাকা, মঙ্গলবার তা বেড়ে ২ হাজার ৮০০ এবং বুধবার মধুখালী সদর মরিচ হাটে কাঁচামরিচের মণ ৪ হাজার ৮০০ টাকায় ব্যাপারীরা খরিদ করেন। 

মধুখালী মরিচ বাজারের বড় আড়ৎদার মো. আতিয়ার রহমান মোল্যা জানান, ২হাজার টাকা মণের মরিচ বুধবার খরিদ করলাম প্রতিমণ মরিচ ৪হাজার ৭‘শ থেকে ৪হাজার ৮‘শ টাকা দরে। তিনি জানান, তার আড়তে ঢাকা, খুলনা, যশোরের মরিনরামপুসহ বেশ কয়েটি এলাকার ব্যাপারিরা আসেন মরিচ কিনতে।  

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভি রহমান জানান, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার মরিচ শেষ হয়েছে। মধুখালী উপজেলার কিছু মরিচ অতি বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেশ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, এ বছর মধুখালী উপজেলায় মোট ২ হাজার ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। গত বছর এ উপজেলায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছিল।  এ বছর অতি বৃষ্টির কারেন উপজেলার ১ হেক্টর জমির মরিচ পুরোপুরি  পানিতে ডুবে  মারা গেছে এবং ১০ হেক্টর জমির  মরিচ আংশিক  পানিতে ডুবে ক্ষতি  হয়েছে।

নিচু এলাকার মরিচ পানিতে ডুবে  ক্ষতি হয়েছে  বেশি। চাষিরা যে পরিমাণ বিনিয়োগ করেছিলেন সেটা ঘরে তুলতে না পেরে লোকসান গুনতে হয়েছে। যারা উঁচু জমিতে মরিচের চাষ করেছেন এখন  তারাই ৪-৫ হাজার টাকা মণ দরে মরিচ বিক্রয় করে বেশ খুশি। মরিচ তুলতে প্রতি কেজি কৃষি শ্রমিককে দিতে হয়েছে ১০ টাকা, ২ হাজার টাকা মণ বিক্রয় হয়েছে বাজারে। ৪-৫ হাজার টাকা প্রতি মণ মরিচ বিক্রি হলেও প্রতি কেজিতে সেই ১০ টাকাই মজুরি  পাচ্ছেন শ্রমিকরা।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত