বাউফলে সরকারি জমি দখল করে দোকান ঘর; ভাড়া তোলেন বিএনপি নেতা
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে সরকারি খাস জমি দখল করে দোকান তুলে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক প্রভাবশালী নেতার নাম করে সরকারি জমিতে তোলা ওই সব দোকান ঘরের ভাড়া তোলেন এক বিএনপি নেতা। তার নাম মো. আবদুছ সালাম খান ওরফে ব্যারিস্টার সালাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কালাইয়া বন্দরে নৌ পুলিশ ফাঁড়ির সামনে ও বড় পুকুরের দক্ষিণ পশ্চিম পাড়ে প্রায় ১৫টি দোকান ঘর তোলা হয়েছে। ওই সব দোকান ঘরে পোশাক, জুতা ও চায়ের দোকান বসানো হয়েছে।
দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি খাস জমি নিজের দাবি করে ব্যবসায়ীদের কাছ থেকে ১ থেকে দেড় হাজার টাকা করে ভাড়া তোলেন বিএনপি নেতা আবদুছ সালাম খান ওরফে ব্যারিস্টার সালাম।
স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নৌ পুলিশ ফাঁড়ির পাশে বিশাল পুকুর, বড় পুকুরের দক্ষিণ পশ্চিম পাশের কিছু অংশ জমি নিজের দাবি করে আসছেন ব্যারিস্টার সালাম। ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার নাম করে নৌ পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার পাশে ও বড় পুকুরের পশ্চিম পাড়ে সরকারি জমিতে প্রায় ১৫টি ঘরের ভাড়া তুলেন সালাম।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানী জানান, আগে জানতাম এসব জায়গা সরকারি। আমরা সরকারি জায়গা অস্থায়ী দোকান ঘরে ব্যবসা করতাম। কিন্তু কয়েক মাস ধরে ব্যারিস্টার সালাম এসব দোকানের জায়গা তার দাবি করে ভাড়া দাবি করেন। আমরাও তাকে ভাড়া দিয়ে আসছি।
এবিষয়ে জানতে চাইলে সালাম খান ওরফে ব্যারিস্টার সালাম বলেন, আমি কোন ভাড়া নেই না। ওটা কালাইয়া বাজার ইজারাদার দোকান প্রতি সপ্তাহে ১শত টাকা নেয়।
কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ বলেন, পরিত্যক্ত জায়গা দেখিয়ে সালাম খান নামে এক ব্যক্তি কোর্টে মামলা দায়ের করে দোকানদারের কাছ থেকে টাকা নেয়। আমি ইজারাদার হিসাবে আমার লোক বিধি মোতাবেক ভাসমান দোকান থেকে ইজারা নেয়।
উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার