মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি কালে ৫ ডাকাত আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই অংশে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (১৬ মার্চ) ভোররাত ২ টায় মিরসরাই উপজেলার বড়দারোগাহাট এলাকার কমরআলী রাস্তার মুখে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো: খোকন (২৮), একই এলাকার জামাল মিয়ার ছেলে মো: মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো: সুমন মিয়া (৩৩), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো: রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো: মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার