ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার-৫
ঠাকুরগাঁওয়ে ১০৬ পিস প্যাপেন্টাডোল ট্যাবলেট, ৪১পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার সদর উপজেলার ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের বড় বালিয়া জোর্দ্দারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই গ্রামের জনৈক বাবুল এর মিল চাতালের পাশে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ ওই গ্রামের মো: ইউনুস আলীর ছেলে মো: ফারুক হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়। একই দিনে ভুল্লী বাজারের জাহানারা মার্কেটের ভুল্লী বোডিং এর গ্রিলের ভেতর থেকে পালসার মোটরসাইকেল চুরি হওয়া সংক্রান্ত অভিযোগ দায়ের করেন মো: বুলবুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। পুলিশ এ ঘটনায় এসআই (নি:) মো: হারুন অর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর থানার জগন্নাথপুর জনৈক গোপালের গ্যারেজ হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুল্লী থানার কচুবাড়ী মলানি গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: রবিউল ইসলাম মুক্তা (৩৬) কে গ্রেফতার করা হয়।
অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার দুওসুও ইউপির মাষ্টারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: মজিবর রহমানের ছেলে মো: হুমায়ুন কবির (৩২) কে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই দিনে পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মো: লিটন আলীর স্ত্রী মোছা: হাজেরা বেগম (২৫) কে ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও হরিপুর থানা পুলিশের অভিযানে ভাতুরিয়া ইউপির মহেন্দ্রগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ব্রীজের উপর থেকে ১শ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ উপজেলার বহতী (বনিয়াপুকুর) গ্রামের মো: তফিল উদ্দিনের ছেলে মো: উমের আলী (৪২) কে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন