ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে অটো ইজি বাইক চোর চক্রের চার চোর গ্রেফতার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৬-৩-২০২৪ বিকাল ৫:৫০
লালমনিরহাটের পাটগ্রামে ব্যাটারী চালিত অটো রিক্সা চোর চক্রের চারজন চোরকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার দিকে অটো রিক্সা চালক সৌরভ হোসেন (২০), তাঁর ব্যাটারী চালিত অটো রিক্সাটি বাউরা ইউনিয়নের বাউরা বাজারের জনতা ব্যাংকের সামনে যাত্রী নামিয়ে দিয়ে পাকা রাস্তার পার্শ্বে অটো রিক্সাটি রাখে। তিনি তাঁর পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলার মুহূর্ত্তে পিছন ফিরে দেখে। তাঁর অটো রিক্সাটির উপর চোর উঠে স্ট্যার্ট (চালু) করে পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দিকে নিয়ে যেতে দেখে। সৌরভ হোসেন অটো রিক্সাটির পিছনে দৌড়াতে থাকে ও চোর চোর বলে চিৎকার করে। চিৎকার শুনে স্থানীয়রা চোরকে ব্যাটারী চালিত অটোরিক্সা সহ আটক করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরকে পুলিশ হেফাজনে নেয়। পাটগ্রাম থানায় তাঁকে হাজির করে ঘটনা সংক্রান্তে  জিজ্ঞাসাবাদে বলেন ,তাঁর নাম মুবিন পাভেল(২২),২। আব্দুর রাহিম (২৪), ৩। হাবিব(২০), ও  ৪। আসাদুল ইসলাম(২২) সহ পরস্পরের যোগসাজসে চুরির ঘটনা ঘটিয়েছে। মুবিন পাভেল আদিতমারী উপজেলার তালুক পলাশী কৈটারী এলাকার ইউসুফ আলীর ছেলে। পাটগ্রাম থানা পুলিশ মুবিন পাভেলের তথ্যের ভিত্তিতে তাঁকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনায় আসামীদের গ্ৰেফতার করে থানা পুলিশ।
পাটগ্রাম থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেফতারকৃত আসামিগণ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। পাটগ্রাম থানা সহ আশপাশ থানায় চুরি,মাদক সহ একাধিক মামলা রয়েছে। আজ সকাল সাড়ে দশটায় প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
 
 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু