দিনাজপুরের অর্থ লুট ঘটনার ডাকাত চক্রের লেদু ডাকাত গ্রেফতার
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ি থেকে অস্ত্রের মুখে অর্থ লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দলনেতা আবদুর রহমান লেদু ডাকাত’কে গ্রেফতার করেছে র্যাব-১।
শনিবার (১৬ মার্চ ২০২৪ তারিখ) রাতে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪নং সেক্টর এলাকা থেকে ডাকাত দলের নেতা আসামী মোঃ আব্দুর রহমান (২৫) ওরফে লেদু ডাকাতকে গ্রেফতার করেছে বলে র্যাব-১ এর প্রেস বিজ্ঞপ্তি জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন শ্যামপুর গ্রামের বসবাস কারী মোঃ আব্দুর রাজ্জাকের বাড়িতে গত ০৪/০৯/২০২৩ তারিখ রাতে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি তার শয়ন ঘরে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। রাজ্জাকের অনুপস্থিতে তারা রাজ্জাকের স্ত্রী দোলেনা বেগমকে একাকী পেয়ে তাকে মুখ চেপে ধরার চেষ্টা করলে দোলেনা বেগম বাধা প্রদান করেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পরে চিৎকার করার চেষ্টা করলে বাইরে অবস্থানরত আরও দুইজন ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং জোর পূর্বক দোলেনার পরনের ওড়না দিয়ে মুখ, ঘরের মধ্যে থাকা অপর একটি ওড়না দিয়ে হাত, তার মেয়ের পায়জামা দিয়ে পা, বেঁধে ফেলে ও ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে। অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রত্যেকে কালো মুখোশ পরিহিত ছিল এবং তারা নিজেদের মধ্যে ইশারায় একে অপরের সাথে কথা বলছিল। দোলেনা বেগমের কাছ থেকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা শোকেসের ড্রয়ারের চাবি ছিনিয়ে নেয়। শোকেসের নিচের ড্রয়ার খুলে জমি ক্রয়ের জন্য জমাকৃত ও দোকানের ক্যাশ আনুমানিক-১৫,০০০০০/- (পনেরো লক্ষ) টাকা লুট করে। দোলেনার স্বামী রাজ্জাক একই দিন রাত আনুমানিক আটটা চল্লিশ মিনিটে তার স্ত্রীকে মোবাইলে কল করেন। দোলেনা কল রিসিভ না করায় রাজ্জাক দুশ্চিন্তায় পড়ে যান এবং তার বড় ভাইয়ের স্ত্রী মোছাঃ সেতারা বেগম এর মোবাইলে কল দিয়ে তাদের বাড়ীতে দোলেনার কোনো অসুবিধা হল কি না দেখতে যেতে বলেন। তার ভাবী বাড়ীতে গিয়ে রাজ্জাকের স্ত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। পরে সেতারা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং লোকজন জড়ো করেন। প্রতিবেশিরা রাজ্জাকের স্ত্রী দোলেনার হাত, পা ও মুখের বাঁধন খুলে দেয়।
বর্ণিত ঘটনার বিষয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্র প্রাপ্তি সাপেক্ষে জানা যায় যে, উক্ত আসামি র্যাব-১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে র্যাব-১ উক্ত ঘটনার আসামীকে আইনের আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে এবং ডাকাত দলের সরদার লেদুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন এবং ০১টি সীম কার্ড’সহ উদ্ধার করা হয়। বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার আসামী এ লেদু ডাকাত। বসতবাড়ি এবং রাস্তাঘাটে তার নেতৃত্বে একটি দল নিয়মিত ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছে। ডাকাতির মামলায় ইতিপূর্বে গ্রেফতারও হয়েছে লেদু। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন