সীতাকুণ্ড সামাজিক সংগঠনে বিএনপি-জামাত থাকবেনা : এস এম আল মামুন
সীতাকুণ্ডে ১৪৪ টি সামাজিক সংগঠন সমূহের সমন্বয়কারী সংগঠন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এমপি মামুনের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছ।
সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন বলেন, ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। রহমত, মাকফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে প্রত্যেক মানুষের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বিএনপি -জায়াত দেশ বিরোধী চক্র আখ্যায়ি করে বলেন এরা দেশের শত্রু, দেশের উন্নয়ন চাইনা। সীতাকুণ্ড কোন সামাজিক সংগঠনে কোন বিএনপি-জামায়াতের লোক থাকতে পারবে না। তিনি আরো বলেন, সামাজিক সংগঠনগুলো সমাজ উন্নয়নে কাজ করছে। আমি সবসময় মানবিক কাজের পাশি আছি এবং থাকবো।
শনিবার (১৬ মার্চ) বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার ৫১ টি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আল মামুনকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়। অনুষ্ঠানে হাজ্বী মোঃ ইউছুফ শাহ ও অধ্যাপিকা দেলোয়ারা বেগমের সহযোগিতায় ২০ টি মাদ্রাসা ও এতিম খানায় ৬১ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হক, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সীতাকুণ্ডবাসীদের প্রাণের দাবি ২৫ দফা প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ওমর ফারুক রাসেল।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান