পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” শ্লোগানে নেত্রকোণার পূর্বধলায় রবিবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, শিশু সমাবেশ ও আনন্দ র্যালী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হামদ নাত, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
পূর্বধলা জেলা পরিষদ অডিটরিয়ামে কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে কৃষি উপ-সহকারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান সবুজে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাসুদ প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied