ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৪:২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম  জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  হাফিজা খাতুনের নেতৃত্বে প্রশাসনিক ভবন থেকে আনন্দ র‍্যালি বের করা হয়।  র‍্যালিটি  ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জাতির পিতার স্মারক ম্যুরাল 'জনক জ্যােতির্ময়ে' এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে   উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। 

এরপর ধারাবাহিক ভাবে  বিভিন্ন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা হল, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর,পরিবহন পুল, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  পুষ্পস্তবক অর্পণ করে। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে  ১১ পর্যন্ত তিনটি বিভাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিল অধ্যাপক ড.হাফিজা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এস.এম.মোস্তফা কামাল খান এবং অধ্যাপক কে.এম সালাহ উদ্দীন। 

এসময়  আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,  কর্মকর্তা-কর্মচারী, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

 চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পর্বে ১ম থেকে ২য় শ্রেণী , দ্বিতীয় পর্বে ৩য় থেকে ৪র্থ শ্রেণী এবং তৃতীয় পর্বে ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  বেলা  সাড়ে ১২টায়  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা