অভয়নগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত
শ্রদ্ধা নিবেনদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগর সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগর সহ-সভাপতি শেখ আইয়ুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি আব্দুল গণি মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হাসান, আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মাল্যা, মো. ফারুক হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, আনিসুর রহমান মিটু, শাহ্ আব্দুল মুকিত জিলানী, লায়লা খাতুন, শেখ হাবিবুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস,সফি কামালসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়
ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট
মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’
ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ
পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং