ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ফসলি জমির মাটির কাটার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ৪:৪২

ঢাকার ধামরাইয়ে তিন ফসলী জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রাম বাসী।
সোমবার (১৮ মার্চ) উপজেলার চৌহাট ইউনিয়নের ধামরাই-মির্জাপুর আঞ্চলিক সড়কের পাড়াগ্রাম এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাটি ব্যবসায়ী ভূমি দর্স্যু লাবু,ফজল ও আলীমের শাস্তি এবং বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
মানববন্ধনে গ্রাম বাসী বলেন,আমাদের একমাত্র পেশা কৃষি কাজ। তিন ফসলি জমির খননযন্ত্র দিয়ে কাটছেন। এতে পাশের ফসলি জমির মাটি ভেঙে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে জমির মালিকেরা কম দামে তাদের কাছে জমি বিক্রি করছেন। এতে তিন ফসলি জমি কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।
মাটিকাটা বন্ধে প্রতিকার চেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী। অভিযোগের বিষয়ে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন,অভিযোগ পেয়েছি,অতিদ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহাট ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খান,রিপন,মোঃ রনি,মোসলেম মেম্বার,সোহরাব হোসেন,আলী হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড