ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: মানিকগঞ্জের এসপি
ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত নিত্য পন্যবাহী পরিবহনে কোন রকম চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম-বার।
সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ড মোড়ে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহন শ্রমিকদের নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
উক্ত সভায় মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এসপি গোলাম আজাদ খান বলেন, ঢাকা শহরের কিচেন বলা হয় মানিকগঞ্জকে। রান্না করতে যে সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য লাগে তার সিংহভাগের যোগান হয় এখান থেকে। যেসব গাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পরিবহন করা হয় সেদিকে কারোরই তাকানো যাবে না। তাকালেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ম্যাসেজটি আপনাদেরকে দিতেই আমি এখানে এসেছি।
এসময় পুলিশ সুপার বলেন, আমি এর আগে সিংগাইর ও পাটুরিয়াতে গিয়েছি। আজ এখানে সভা করছি। সামনে আরিচাতে যাব। আমি আমার সিনিয়র অফিসারদের বক্তব্যটা আপনাদের কাছে পরিস্কারভাবে বলতে চাই। কোন পক্ষকেই ছাড় দেওয়া হবে না। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে যদি মহাসড়কের কোন প্রতিবন্ধকতা থাকে আমি এ জেলায় থাকা অবস্থায় কেউ সেটা করতে পারবে না। কোনভাবেই সেটা করতে দেব না।
পুলিশ সুপার গোলাম আজাদ খান আরও বলেন, এখানে পরিবহনের যারা আছেন তারা শুধু একটা ফোন দেবেন অথবা পুলিশ সদস্য যারা আছেন তারা যদি কুলিয়ে উঠতে না পারেন শুধু একটা ফোন দেবেন আমি নিজে তাদেরকে অ্যারেস্ট করবো।
সভায় আরো বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, সদর সার্কেল মুহাম্মদ কামরুল হাসান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানুসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর