অবশেষে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক বদলি
অনেক ঘটনা-রটনার মধ্য দিয়ে অবশেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি করা হয়েছে।
গত সোমবার (১৮ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মুনছুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ওই ৪ শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। আগামী ২১ মার্চের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
বদলি হওয়া ৪ শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকাকে রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সহকারি শিক্ষক ধীরেন্দ্রনাথ রায়কে নেকমরদ ফরিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আয়েশা খাতুনকে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আবুল কালাম আজাদকে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অপরদিকে উপজেলার অন্য ৪ শিক্ষককে ডেপুটেশনে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, ইতোপূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি না করা, কোচিং বাণিজ্য, শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ ইত্যাদি বিষয়ে অভিভাবকরা অভিযোগ করেন। এনিয়ে ওই বিদ্যালয়ে দু'পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। দু'পক্ষের অভিযোগ ইউএনও, জেলা শিক্ষা অফিসার ও থানা পর্যন্ত পৌঁছে।
অভিযোগের প্রেক্ষিতে গঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ বদলির আদেশ দেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি