ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জমিজমা নিয়ে বিরোধে নিহত ১, বিচারের দাবিতে থানা ঘেরাও


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৩:৩৯
গাইবান্ধায় ফুলছড়িতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত নুরুন্নবী মিয়া (৪৭)’র মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নুরুন্নবীর মৃত্যু হয়। এঘটনায় আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
এঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ নিয়ে বিচারের দাবিতে গ্রামবাসী ও স্বজনরা ফুলছড়ি থানা ঘেরাও ও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করে। এরআগে সোমবার সকালে নিজ এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুন্নবী।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নিহত নুরুন্নবী মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার সকালে নুরুন্নবী মিয়ার সাথে প্রতিপক্ষ গোফ্ফার মিয়া উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নুরন্নবী মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে নুরুন্নবী মিয়ার মৃত্যু হয়। নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের সাথে তাদের কথা কাটকাটি হয়। একপর্যায়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। পরে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 
 
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সকালে বিশৃংঙ্খলা পরিবেশ তৈরি হয়। দুই পরিবারের লোকজন লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে একে ওপরের উপর চড়াও হয়। থানা পুলিশের উপস্থিত হয়ে বিশৃংঙ্খলা পরিবেশ শান্ত হয়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ একজন মারা গেলেন। এঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন। যে মারা গেছেন সেই অভিযোগর ১ ও ২ নং আসামী গোফপার ও জহুরুলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত