বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মহিউদ্দিনের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)র পরিকল্পনা বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট থানাধীন ৭৪, পশ্চিম কাফরুল, শেরেবাংলা নগর, ঢাকায় কাফরুল মৌজায় ১০৭৯৬ নং খতিয়ান, সিটি জরিপের খতিয়ান নং ২৫৪৬ তে ৯৫/৯৬ দাগে এবং ১৯৮৬ খতিয়ানের ১৫২১ নং দাগে হোল্ডিং নং ৯৩/২ এলিট সাত্তার কমপ্লেক্স, এবং হোল্ডিং নং ৭৪ এর ওপর পৃথক দুটি বহুতল ভবন রয়েছে। ভবনের মধ্যে একটি ১০ তলা।
এছাড়াও নামে বেনামে রয়েছে অঢেল টাকার সম্পদ। বেশিরভাগ অর্থ মহিউদ্দিন তার আত্মীয়-স্বজনের নামে করছেন মর্মে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিআইডব্লিউটিএ এর কয়েকজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা বহু বছর যাবৎ চাকুরী করেও একটি ৫ তলা ভবন নির্মাণ করতে পারলাম না। আর মহিউদ্দিন অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকা এবং বাড়ির মালিক হয়ে গেছে। মরা বা আধামরা নদীর নাব্য ফেরাতে, খনন, তীররক্ষা ও তীর সংরক্ষণের নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অসংখ্য প্রকল্প চলমান।
প্রকল্প এলাকা হিসেবে অন্য উপজেলার সঙ্গে ময়মনসিংহের গফরগাঁও তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু ওই চার নদীর কোনো অস্তিত্ব বা প্রবাহ নেই গফরগাঁওয়ের ভেতর দিয়ে। তারপরও প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এর সংগে যুগ্ম পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী জড়িত থাকার অভিযোগ উঠেছিল তৎকালীন। কিন্তু শীর্ষ অনেক কর্মকর্তা এই ঘটনার সংগে জড়িত থাকার হঠাৎ করেই অভিযোগটি ধামাচাপা পড়ে যায়। তবে, মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রকল্পের সঙ্গে যুক্ত হলেও টেকনিক্যাল ব্যাপার ড্রেজিং বিভাগ দেখে থাকে। পরিকল্পনা বিভাগ শুধু ফরমেটে ফেলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে বলে দায় এড়িয়ে যান। ড্রেজিং বিভাগের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, যা করেছি তা আমার বৈধ উপায়ে অর্জিত টাকা দিয়ে করেছি। আমার কোনো অবৈধ টাকা বা সম্পত্তি নেই।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি