ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের অভিযানের খবর পেয়ে পাঁচশত টাকার তরমুজ দুইশ টাকায় বিক্রি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৪:১২

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে  রমজান মাস উপলক্ষে সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে বাজার মনিটরিং করেছেন জোরারগঞ্জ থানা। মঙ্গলবার  (১৯ মার্চ) উপজেলার বারইয়ারহাট পৌর বাজারসহ বিভিন্ন বাজারে দ্রব্যের দোকানগুলোতে এই মনিটরিং করা হয়।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে  জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন সহ জোরারগঞ্জ থানার   পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং সহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিক্রি না করা এবং দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এসময় বাজার করতে আসা এক ক্রেতা জানান পুলিশ আসার সাথে সাথে ৫০০ টাকার তরমুজ ২০০ টাকা। কিভাবে আমরা কি করবো দোকানদাররা কাষ্টমারদের সাথে চোর পুলিশ খেলা খেলছে। আমারা চাই পুলিশের এ কার্যক্রম সারাবছর যেনো চলে।

 বাজার মনিটরিং এর বিষয়ে মিরসরাই সার্কেল এর সহকারী পুলিশ সুপার  মো: মনিরুল ইসলাম বলেন, রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে দ্রব্যের দোকানগুলোতে মনিটরিংসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন দোকান ঘুরে আমারা সঠিক ওজন ও ন্যয্য মূল্যে বিক্রয় করার পাশাপাশি প্রত্যেক দোকানেরকে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেই।
 অন্যথায় আইনি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। পুরো রমজান মাস ব্যাপী পুলিশের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে ।

এমএসএম / এমএসএম

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল

সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

‎সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা

স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার