ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে জনচলাচলের পথে কাঁটাতারের বেড়া; প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৪:১২

পটুয়াখালীর দুমকীতে জনচলাচলের পথে কাঁটাতারের বেড়া দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা  ১১ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবয়ড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক  নারী ও পুরুষ  ।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শামিম মৃধা, রুহুল আমীন গাজী, নাজমা আক্তারসহ অনেকে বলেন, সরকারি খালের ওপর কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার মোঃ কামরুজ্জামান ও তার ভাই একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম । এই খালের ওপরে জনচলাচলের জন্য একটি সাঁকো ছিলো, পরবর্তীতে বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণে পানি প্রবাহ ব্যহত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে একটি কালভার্ট নির্মানের উদ্দ্যােগ গ্রহন করেন। পরবর্তীতে কালভার্ট নির্মানের কাজ শুরু হলে চলাচলের পথে প্রোকৌশলী সাইফুল ইসলাম গং কাঁটাতারের বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়।তারা আরও বলেন, এই পথ দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে চলাফেরা করতো এবং  গরু-ছাগল আনা নেওয়াসহ বিভিন্ন কাজে উভয়  পাড়ে যাতায়াত করতেন। 

সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মৃধা বলেন, জনচলাচলের পথে প্রোকৌশলী সাইফুল ইসলাম ও কামরুজ্জামান কর্তৃক  কাঁটাতারের বেড়া দেয়া অশোভনীয়, এতে জনচলাচলের বিঘ্ন ঘটেছে, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও প্রশাসনের কাছে সুষ্ট বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত কামরুজ্জামান বলেন,আমরা পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য  বেড়া দিয়েছি সরকারি জায়গায় বেড়া দেইনি এবং এটা কোন সরকারি পথও নয়। 
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা  অনামিকা নজরুল বলেন,বিষয়টি আমার জানা নেই, তবে সরেজমিনে  গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে । 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস