বটিয়াঘাটায় নিখোঁজ যুবক আমিনুরের লাশ উদ্ধার
বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গাওঘরা এলাকা থেকে নিখোঁজ যুবক আমিনুরের লাশ উদ্ধার হয়েছে ৫দিনের মাথায়। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় গাওঘরা চরডাঙ্গা এলাকার পরিত্যক্ত একটি ভিটায় স্থানীয় লোকজন আমিনুরের লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবরদেয়। খবর পেয়ে থানা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআই সহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পৌছায়। পরবর্তিতে আমিনুরের লাশ সনাক্ত পূর্বক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাওঘরা চরডাঙ্গা এলাকার আব্দুল মালেক শেখের পুত্র আমিনুর শেখ ভদ্রা নদীর পাশে ওয়াপদা সংলগ্ন তার নিজ ঘেরে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। সেখান থেকে সে বাড়ি না ফেরায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে দুই দিনের মাথায় তার পিতা বাদী হয়ে ১৭ মার্চ রবিবার থানায় একটি সাধারন ডায়েরি করে। ঘটনার ৫দিন পর গতকাল মঙ্গলবার সকালে আমিনুরের মৃতঃ দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(দ্বায়িত্বপ্রাপ্ত) সুশান্ত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মোঃ আলবি রনি, অতিরিক্ত পুলিশ সুপার(সি-সার্কেল) মোঃ মফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, ডিবি ওসি মোঃ নাসির উদ্দিন, এসআই ইমদাদ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা