নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ কিশোর কারাগারে
কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ কিশোরকে আটক করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার আটককৃত কিশোরদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার টেতিগ্রামের কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির (১৫), একই গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী আল আমিন (১৫), আবু হানিফের ছেলে শাকিবুল হাসান ফাহিম (১৪) ও আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন জিহাদ (১৩ )। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা পড়ুয়া।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১।
পরে অভিযান চালিয়ে তেলিগ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনায় আগে কয়েকজন কিশোর রেললাইনের উপর ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পর চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়।
পরে ফেলে রাখা স্কুল ব্যাগ তল্লাশি করে ও ব্যাগের বিতর থেকে রেললাইনের ৩ টি বিয়ারিং প্লেট ও তাদের জন্মনিবন্ধ পাওয়া যায়, এর সুত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য-রোববার (১৭ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনের দক্ষিণে তেজের বাজার শিহর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ১৮ বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত