ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে হত্যা মামলায় ইউ’পি সদস্য মুরাদ গ্রেফতার


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে চার বছর আগে যুবদল নেতা জামশেদ হত্যা মামলার প্রধান আসামি মো. মুরাদ (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

গ্রেপ্তারকৃত ইউ’পি সদস্য মো. মুরাদ (৩৬) মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এটিএম গিয়াস উদ্দিনের ছেলে। একই ওয়ার্ডের ইউ’পি সদস্য তিনি।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের ৩ দিন পর ২০২০ সালের ১৪ নভেম্বর যুবদল নেতা মো. জামশেদের (৩২) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বশরতনগর সমুদ্র সৈকতে তার লাশ পাওয়া যায়।

নিহত জামশেদ উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি হাসনাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।এ ব্যাপারে নিহত যুবদল নেতা জামশেদের ছোট ভাই সাহাব উদ্দিন মুঠোফোনে তার ভাইয়ের হত্যার প্রধান আসামি মুরাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার ও মামলার অভিযোগ সুত্রে জানা যায়, ২০২০ সালের ১১ নভেম্বর বিকালে একদল সন্ত্রাসী আমার স্বামীকে দেলিপাড়া সড়কের মাথা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। এরপর নিহত যুবনেতা জামশেদের স্ত্রী রুবি বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এর আগে ঘটনার ৩ দিন পরও কোনো হদিস না পেয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জামশেদের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান। ঘণ্টাখানেক পর দুপুরে জামশেদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে তারা লাশ শনাক্ত করেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন